Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ক্ষমা চাইলেন জিজি হাদিদ

জিজি হাদিদ | ছবি: সংগৃহীত

সম্প্রতি ই’সরায়েল-হা’মাস ইস্যুতে ই’সরায়েল নিয়ে এক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। পরবর্তীতে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন জিজি।

আমেরিকার গণমাধ্যমের সূত্রানুসারে, মূলত ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টের পর থেকেই তোপের মুখে পড়েন ফি’লিস্তিন বংশোদ্ভূত এই মডেল। পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেন তিনি।

ঐ পোস্টে ই’সরায়েল প্রসঙ্গে জিজি লিখেন, “ই’সরায়েলই একমাত্র দেশ, যারা শিশুদেরও যুদ্ধবন্দি করে রাখে।“ যার উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছিলেন ফি’লিস্তিনের আহমেদ মানসরার কথা প্রসঙ্গ। মাত্র ১৩ বছর বয়সে ই’সরায়েলি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সে। পরবর্তীতে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয় তাকে। যদিও দণ্ড কমিয়ে পরে তা সাড়ে ৯ বছর করা হয়েছিল। জিজির দাবি ছিল, গুরুতর স্বাস্থ্য সমস্যার মধ্যেও দখলদার ই’সরায়েল মানসরাকে অ’পহরণ করে নির্জন কারাবাসে রাখেন।

এমন দাবির পর সমালোচনার ঝড় উঠে জিজির বিরুদ্ধে। এমনকি কেউ কেউ মডেলিং এজেন্সি আইএমজি’কে তার সঙ্গে চুক্তি বাতিল করতেও বলেন। এর পর পরই পোস্টটি মুছে দেন জিজি। তারপর বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।

আরেকটি পোস্ট শেয়ার করে জিজি জানান, “যেভাবে ই’সরায়েলি সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে— আমি সেটাই দেখাতে চেয়েছিলাম। এই ক্ষেত্রে হাইলাইট করার চেষ্টা করছিলাম কিভাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গ্রেপ্তার হওয়া ফি’লিস্তিনি শিশুদের প্রায়ই একই অপরাধে অভিযুক্ত একজন ই’সরায়েলি শিশুর মতো সমান অধিকার দেওয়া হয় না। দুর্ভাগ্যবশত, আমি সেই পয়েন্টটি তৈরি করতে ভুল উদাহরণ দিয়েছি এবং আমি এর জন্য দুঃখিত।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share