Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা শুরু কার্তিকের

কার্তিক আরিয়ান | ছবি: ফেসবুক

বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ানের ঝুলিতে আছে অসংখ্য হিট ছবি। সেগুলোর মধ্যে অন্যতম হলো- ‘ভুল ভুলাইয়া টু’। ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও নায়ক হিসেবে থাকছেন কার্তিক। আর নতুন এই ছবিটিই নাকি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা! অন্তত কার্তিকের দাবি এমনই।

মার্চ কার্তিক তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন একটি ছবি। যেখানে তাকে পূজা করতে দেখা যাচ্ছে। ভগবানের আশীর্বাদ নিয়ে তিনি শুরু করতে যাচ্ছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। স্বয়ং কার্তিক তার ক্যাপশনে লিখেছেন, ‘আজকে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা শুরু করছি।‘ সাথে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে যুক্ত করেছেন ‘শুভ আরম্ভ’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার নাম।

কার্তিক আরিয়ানের ফেসবুক থেকে সংগৃহীত স্ক্রিন শট

প্রসঙ্গত, ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই সিনেমায় কার্তিকের বিপরীতে থাকছেন ‘ভাবী টু’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। এদিকে ‘মঞ্জুলিকা’ হয়ে এই কিস্তিতে ফেরার কথা রয়েছে অভিনেত্রী বিদ্যা বালানের। ‘ভুলভুলাইয়া টু’-তেও ছিল মঞ্জুলিকার গল্প। তবে সেই গল্পে বিদ্যা ছিলেন না, ছিলেন অভিনেত্রী টাবু। আর কার্তিকের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিতে কার্তিক-তৃপ্তি ও বিদ্যা ছাড়াও অভিনেত্রী মাধুরী দীক্ষিতেরও অভিনয় করার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share