Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

ক্যানসারের কাছে হার মানলেন কমেডিয়ান অতুল

অতুল পারচুরে | ছবি: গুগল

মারা গেছেন বলিউডের বহুল পরিচিত কমেডিয়ান অভিনেতা অতুল পারচুরে। ক্যানসারের কাছে হার মেনে ১৪ অক্টোবর চিরবিদায় জানিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, কয়েক মাস আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত হয় অতুলের। যা থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন স্বয়ং এ মারাঠি অভিনেতা।

পরবর্তীতে নিজের ক্যানসার নিয়ে কথা বলতে গিয়ে অতুল বলেছিলেন, ‘আমার মনে হয় আপনি যখন অসুস্থ থাকেন, তখনই বুঝতে পারেন মানুষ আপনাকে ঠিক কতটা ভালোবাসেন। ছয় মাসে মানুষের কাছ থেকে এই পরিমাণ ভালোবাসা পেয়েছি, যা বলার মতো না এবং তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’

অতুল পারচুরে ও কপিল শর্মা । ছবি: গুগল

কিছুদিন আগেই অতুলকে দেখা গিয়েছিল ‘দ্য কপিল শর্মা শো’ প্রোগ্রামে। এই অনুষ্ঠানে তিনি বছরের পর বছর ধরে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে পারফর্ম করেছেন।

দুর্ধর্ষ কমিক টাইমিংয়ের জন্য তিনি ছিলেন সুপরিচিত। টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। তাছাড়া হিন্দি ও মারাঠি ধারাবাহিকেও তিনি নিয়মিতভাবে দেখা দিতেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share