Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

কোরবানি ঈদে ফারিণ-রাজের সিনেমা ইনসাফ

ঈদুল ফিতরের জমজমাট সিনেমা আয়োজনের পরে সামনে আবারো বেশ কিছু সিনেমা আসছে ঈদুল আযহাকে কেন্দ্র করে। অনেকগুলো সিনেমা মুক্তির তালিকায় আছে। তার মধ্যে আছে তাসনিয়া ফারিণ ও অভিনেতা শরিফুল রাজের সিনেমা ‘ইনসাফ’।

গত ১৮ এপ্রিল সন্ধ্যায় বহুদিনের আড়াল ভেঙে সামনে এলেন রাজ। সাথে ছিলো ইনসাফের নির্মাতা সঞ্জয় সমদ্দার।

সঞ্জয়ের নতুন ছবি ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন রাজ। সম্পাদনার টেবিল থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করেন নির্মাতা। তাতে দেখা যায়, শরিফুল রাজ খালি গায়ে পেছন ফিরে বসে আছেন। পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক।

স্থিরচিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয় এটি।

সঞ্জয় বলেন, “কোরবানির ঈদে ‘ইনসাফ’ মুক্তি পাবে। একটি গানের শুটিং বাকি আছে। সেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে।

নির্মাতা জানান, সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ জুটির প্রথম চলচ্চিত্র ‘ইনসাফ’। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। এই ছবিতে তার চরিত্রটি নেতিবাচক হবে বলে জানা গেছে।

এর আগে সিনেমাটি নিয়ে নির্মাতা সঞ্জয় জানিয়েছেন, ‘ইনসাফ’ অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি। তিনি বলেন, ‘চরিত্রের জন্য যাদের যাদের প্রয়োজন, তারাই এই ছবিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। এটুকু বলতে পারি, দারুণ একটি গল্পে ছবিটি আমরা বানাতে যাচ্ছি। এটা আমার ড্রিম প্রজেক্ট। সেই স্বপ্নের প্রকল্পটা দর্শকের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share