Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

কোন দেশের নাগরিক আলিয়া?

বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট হলিউডে অভিষেক করেছেন ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে। ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে স্পাই অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিটি। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

যার কারণে ঘটা করেই হলিউড অভিনয়শিল্পী গাল গ্যাদত ও জেমি ডরনানের সাথে প্রচারণায় অংশ নিচ্ছেন আলিয়া।

ছবির এক প্রচারণার সময় সবচেয়ে বেশি গুগল করা প্রশ্নগুলোর উত্তর দেন তিনি। সেই সময় সহ-অভিনেত্রী গ্যাদত তাকে প্রশ্ন করেন তিনি ব্রিটিশ কিনা। তার উত্তরেই আলিয়া “হ্যাঁ” বলে সম্মতি প্রকাশ করে বলেন, “আমার মায়ের জন্ম বার্মিংহামে, যদিও আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি।“

তখন ‘ভাট কন্যা’ এই বিষয়ে আরও জানান, তার নানি সারাজীবন ইংল্যান্ডে ছিলেন। সেজন্যে তার নানি কথা বলার সময় এখনও ব্রিটিশ ইংরেজি উচ্চারণই প্রকাশ পায়।

প্রসঙ্গত, ‘হার্ট অব স্টোন’ পরিচালনা করেছেন টম হার্পার। এই ছবিতে আলিয়া, গ্যাদত ও ডরনান ছাড়াও আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েইফার, জিং লুসি, পল রেডি, জন কোর্তজারেনা, আর্চি মাদেকওয়ে প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

‘পাওমুম পার্বণ ২০২৫’ বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ ২০২৫’ আয়োজন করা হয়েছে। পার্বণটি…
বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে।…
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

নোবেল ২০২৫ : সাহিত্যে বিজয়ী হলেন লাসজলো ক্রাসনাহোরকাই

হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল ২০২৫ পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো…
নোবেল ২০২৫

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’ তলোয়ার নিয়ে লড়াই করছেন সাদিয়া আয়মান। কখনো আত্মরক্ষা করছেন, কখনো…
মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল
0
Share