Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

কেন ছেলের নাম আব্রাম রাখেন শাহরুখ?

ছেলে আব্রাহামের সাথে শাহরুখ খান | ছবি: ফেসবুক

বলিউড কিং শাহরুখ খানের চোখের মণি ছোট ছেলে আব্রাম খান। বর্তমানে বলিউডের জনপ্রিয় স্টারকিডদের একজন আব্রাম। তা কোথা থেকে এল এই আব্রাম নাম? কেনই বা তার এমন নাম রাখলেন শাহরুখ? সেই উত্তর দেন নায়ক নিজেই।

‘আপ কি আদালত’ নামে একটি শো-এ এসেছিলেন শাহরুখ। সেখানেই এই প্রশ্নটি করা হয় অভিনেতাকে। এড়িয়ে না গিয়ে স্পষ্ট জবাব দেন বলিউড কিং। বলেন, ‘আসলে আমার দেশের মতো, আমার বাড়িতেও আমি ধর্মনিরপেক্ষতা রাখতে চেয়েছি। আমি মুসলিম, আমার বউ হিন্দু। তাই আমার সন্তানদের নামের বিষয়েও সেই ধারা মেনেছি। হজরত ইব্রাহিমের আরেক নাম আব্রাহম। যা বাইবেলে রয়েছে। আবার অন্যদিকে ইহুদিদের কাছে এই আব্রাহামই হল আব্রাম। অনেকেই হয়ত এর সমালোচনা করবেন। কিন্তু আমাদের পরিবার এভাবেই ভাবে।’

জানা যায়, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল আব্রামের। তারপরেও কম বিতর্কে পড়তে হয়নি শাহরুখ ও স্ত্রী গৌরীকে। আবার এও শোনা যায়, ছোট ছেলেকে নিয়ে খুব একটা খুশি ছিলেন না মা গৌরী খান। তবে সেসব এখন অতীত। তবে সময়ের সঙ্গে অনেক পরিবর্তনও এসেছে।

উল্লেখ্য, শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলে এখন বলিউডের মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি রুপি খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share