Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

কিয়ারা আদভানির কান অভিষেক!

অভিনেত্রী কিয়ারা আদভানি | ছবি: ফেসবুক

১৪ মে পর্দা উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। উৎসবের এই আসরে নাম লিখিয়েছেন ‘শেরশাহ’ খ্যাত বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ৭৭ তম কান উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করছেন তিনি।

বিবিসির খবরে, চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই আসরে ‘রেড সি ফিল্ম ফাউন্ডেশন’-এর ‘উইমেন ইন সিনেমা গালা ডিনার’-এ অংশ নেবেন কিয়ারা। এই অনুষ্ঠানে বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য স্বীকৃত, কিয়ারা আদভানিসহ বিশ্বব্যাপী ছয় নারীকে আমন্ত্রণ জানিয়েছে এর আয়োজক ‘ভ্যানিটি ফেয়ার’। 

এছাড়াও কান উৎসবে ‘বিশ্বে ছবি প্রযোজনা এবং চিত্রগ্রহণ’- সম্পর্কে ১৮ মে চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে কিয়ারা ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’- প্যানেলে অংশগ্রহণ করবেন। কিয়ারা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন উৎসবে পাড়ি জমাতে শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, ১৪ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসর চলবে ২৫ মে পর্যন্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share