Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ৫, ২০২৬

‘কারার ঐ লৌহকপাট’ গানের পরিবর্তন করা হয়েছে অনুমতি নিয়েই- সিদ্ধার্থ রয় কাপুর

‘পিপ্পা’ সিনেমার টিমের স্টেটমেন্ট ও সিনেমাটির পোস্টার । ছবি: ফেসবুক

‘পিপ্পা’ সিনেমায় কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানের সুর বিকৃতি নিয়ে দুই বাংলায় চলমান প্রতিবাদে, ১৩ নভেম্বর বিকালে টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে, নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় সব স্বত্ব নেওয়ার পরেই গানটির রিমেক বানিয়েছেন বলে জানান ছবির প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর।

রায় কাপুর ফিল্মসে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রযোজক লেখেন, “এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি। প্রয়াত কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সৃষ্টি তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বানানো হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা, স্বাধীনতার জন্য লড়াই, শান্তি ও বিচারের কথা মাথায় রেখেই এই অ্যালবাম তৈরি করা হয়েছে।”

নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছে সে কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে রায় কাপুর ফিল্মস আরও উল্লেখ করেন, “গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই ছিল আমাদের উদ্দেশ্য। আর গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।”

সব শেষে ওই বিবৃতিতে বলেন, “আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

নির্মাতারা ক্ষমা প্রার্থনা করলেও, সুরকার এ আর রহমানের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা

‘প্রজেক্ট হেইল মেরি’-প্রধানমন্ত্রীর দেখা এই সিনেমায় কী আছে?   

প্রেক্ষাগৃহে তারেক রহমান ও জাইমা রহমান শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে…
‘প্রজেক্ট হেইল মেরি’

সিনেমায় জুটি তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান…
সিনেমায় জুটি

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী কুণ্ডু যা বললেন

শাকিব খান-জ্যোতির্ময়ী কুণ্ডু-তাসনিয়া ফারিণ সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘প্রিন্স’ সিনেমার…
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী
0
Share