Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

কায়রো চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ’প্রিয় মালতী’

মেহজাবীন চৌধুরী | ছবি: চরকি

মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৫তম কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়াল সিলেকশন হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত ’প্রিয় মালতী’।

চরকি কো–প্রোডাকশন সিনেমা ‘প্রিয় মালতী’ সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।

‘প্রিয় মালতী’ সিনেমার অফিশিয়াল সিলেনশন পোস্টার | ছবি: চরকি

প্রিয় মালতী সিনেমার মাধ্যমে বড় পর্দার পরিচালক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন শঙ্খ দাসগুপ্ত। ফেস্টিভ্যালে সিনেমাটি অফিশিয়ালি চূড়ান্ত হওয়ায় দারুণ ইচ্ছ্বসিত নির্মাতা। জানান, উৎসবের অভিজ্ঞতা নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শঙ্খ বলেন, ’আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া একটা বড় ব্যাপার। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির কাজ শুরু করেছিলাম। সিনেমাটি এখন দর্শকদের সামনে আনতে পারছি জন্য ভালো লাগছে।’

শঙ্খ দাসগুপ্ত আরও বলেন, ’সিনেমার গল্প আমার লেখা। আমার দর্শনের অনেক কিছুই এখানে প্রতিফলিত হয়েছে। তাছাড়া এ সিনেমায় রাজনীতির প্রসঙ্গও আছে, তবে এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করেত পারবেন।’

শঙ্খ জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে প্রিয় মালতী সিনেমার। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শো–গুলো শুরু এবং শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এছাড়াও সিনেমা নিয়ে নানা ইভেন্টও থাকতে পারে বলে জানান পরিচালক।’

সিনেমায় নাম লিখিয়েই আন্তর্জাতিক চলিচ্চত্র উৎসবে জায়গা করে নেওয়ায় বেশ উচ্ছ্বাসিত মেহজাবীন চৌধুরী নিজেও।  

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। 

উল্লেখ্য, আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো শহরে অনুষ্ঠিত এই উৎসবে অংশ নেবেন বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশেরও নাম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share