Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে অংশ নিচ্ছে ‘বাঙালি বিলাস’

৭৮ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হবে নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’। বাঙালি বিলাস’ সিনেমাটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’।

আগামী ১৮ মে সিনেমাটি মার্শে দ্যু ফিল্ম বিভাগে দেখানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নির্মাতা।

নির্মাতা বলেছেন, ১৩ থেকে ২৫ মে তিনি ‘বাঙালি বিলাস’ সিনেমাটি নিয়ে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন।

বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির গল্প গড়ে উঠেছে নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে কেন্দ্র করে।

সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন। যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন।

আরো অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালামসহ অনেকে।

সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।

নির্মাতা এবাদুর রহমান বলেন, “‘বাঙালি বিলাস’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত ‘বাঙালি ছবি’র কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।”

উল্লেখ্য: মার্শে দ্যু ফিল্ম হল কান চলচ্চিত্র উৎসবের একটি বাণিজ্যিক শাখা। এটি কান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক কোনো শাখা নয়; আবার কানের বাইরেরও নয়।

মার্শে দ্যু ফিল্ম একটি ফিল্ম মার্কেট; এখানে যে কেউ সিনেমা দেখাতে পারেন। বিভিন্ন দেশের পরিবেশক ও প্রযোজকদের নিয়ে সিনেমার প্রচার চালাতে পারেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩…
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে
0
Share