Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

কান উৎসবে অন্যরকম ভাবনা

কান চলচ্চিত্র উৎসব মানেই দারুণ কিছু। হলিউড-বলিউড থেকে ঢালিউড সেলিব্রেটিদের মিলনমেলা বসে ফ্রান্সের কান শহরে। তবে ৭৭তম কান উৎসবে বিশেষভাবে নজর কেড়েছেন বাংলাদেশের আশনা হাবিব ভাবনা।

একটা সময় পুরান ঢাকায় থাকা অতি সাধারণ ভাবনা স্বপ্ন দেখছিলেন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাটবেন। সেই ইচ্ছাকে বাস্তবে রুপ দিতে, কোনো সিনেমা নিয়ে নয় বরং সম্পূর্ণ নিজ উদ্যোগে ১২ মে চলচ্চিত্রের সম্মানজনক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছান আশনা হাবিব ভাবনা।

কান চলচ্চিত্র উৎসবে আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

প্রতিদিন নিত্যনতুন পোশাক থেকে নতুন সিনেমা সাইন করা, শিরোনামে উঠে এসেছেন বারংবার!

ফ্রান্সে গিয়ে প্রথমেই নিজের মনের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করতে সোশ্যাল মিডিয়া পোস্টে ভাবনা লেখেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’  

উৎসবের উদ্বোধনীর দিন অভিনেত্রী হাজির হন নীল রঙের ফুলেল নকশা করা গাউনে। সে সময় ভাবনা জানিয়েছিলেন, তার পোশাকের ফুলগুলো নাম না জানা জংলি ফুল।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

তার পরেরদিন নজর কাড়েন পরে কালো-সোনালি কাক পোশাকে! একটু অদ্ভুদ হলেও সত্যিই । কাক কিন্তু অভিনেত্রীর প্রিয় পাখি। নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘কান উৎসবে আমার সঙ্গে আমার কাকদের নিয়ে হাজির হয়েছি।’

কাক পোশাকে আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

পাশাপাশি কালো রঙের আরেকটি গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী। সেই পোশাকে নিজের সবচেয়ে প্রিয় কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মুস্তাফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নের নাম লিখে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নায়িকা।   

শুধু তাই নয়, বাঙালীর ঐতিহ্য, শাড়িতেও কানের লালগালিচায় হেটেছেন বাংলাদেশের আশনা হাবিব ভাবনা। উৎসবের তৃতীয় দিনে ফ্রান্সের কান শহরের নীল সমুদ্রের পাড়ে সবুজ জামদানি শাড়িতে নজর কেড়েছিলেন তিনি।

জামদানি শাড়িতে আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

মে লালগালিচায় মায়ের বিয়ের লাল বেনারসির সাথে লাল টিপে পুরো বাঙালী নারী হয়ে হেটেছিলেন অভিনেত্রী।

মায়ের লাল বেনারসিতে আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

আবার বেনারসি কাতান শাড়িকে অভিনব পন্থায় গ্রাউন বানিয়ে পরতেও দেখা গেছে তাকে। সেই পোশাকে প্রশংসা আর কটাক্ষের সমান ভাগীদারি হয়েছিলেন ভাবনা।   

কাতান শাড়ি দিয়ে তৈরি গ্রাউনে আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

অভিনেত্রীর জন্য সবচেয়ে বিশেষ হয়ে উঠেছিল কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিন। না, ভাবনার কান শহরের বিচের বালি কে থিম বানিয়ে পরিধান করা জাল পোশাক তার কারণ নয়।

প্রথমবার নিজ উদ্যোগে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের ‘জেনুবিয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শিরোনামে উঠে এসেছিলেন ভাবনা। নিজের পোস্টে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই।

আশনা হাবিব ভাবনা ও ‘জেনুবিয়া’ সিনেমার পোস্টার | ছবি:ফেসবুক

বর্তমানে আলোচনার শীর্ষে থাকা ‘হীরামন্ডি’র তাজদার ওরফে ত্বহা শাহ বাদুশার সাথে ছবি শেয়ার করে ভাবনা আবার উঠে এসেছেন খবরের শিরোনামে।

অভিনেতা ত্বহা শাহ বাদুশার সাথে বাংলাদেশের আশনা হাবিব ভাবনা | ছবি: ফেসবুক

১৪ মে পর্দা ওঠা ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৫ মে।  শেষ দুদিনে অভিনেত্রীর চমক দেখতে মুখিয়ে রয়েছেন তার দর্শক ভক্তরা।

লেখা: নূফসাত নাদ্বরুন

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টক্সিকের ৬০০ কোটি অগ্রিম আয়ের রহস্য জানালেন ধনঞ্জয়ন

টক্সিকের ৬০০ কোটি অগ্রিম আয় …. এখনো মুক্তি দেয়া হয়নি টক্সিকের কিন্তু টক্সিক- মুক্তির আগেই টক্সিকের ৬০০…
টক্সিকের ৬০০ কোটি অগ্রিম আয়ে

সংগ্রামী যাত্রায় শিল্প-সাহিত্য কিভাবে কাজ করে?

সংগ্রামী যাত্রায় শিল্প-সাহিত্য ….. সংগ্রামী যাত্রায় শিল্প-সাহিত্য কীভাবে মানুষের চেতনা, প্রতিবাদ ও…
সংগ্রামী যাত্রায় শিল্প-সাহিত্য

বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা- কে বেশি গণতান্ত্রিক?

ইশতেহারে শিল্প-সংস্কৃতি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ…
বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা: কে বেশি গণতান্ত্রিক?

আলমগীর কবিরের জীবন-ফিদেল ক্যাস্ট্রোর সাক্ষাৎ থেকে ফেরি দুর্ঘটনা   

আলমগীর কবিরের জীবন আজ বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ এবং আধুনিক চলচ্চিত্রের জনক আলমগীর কবিরের…
আলমগীর কবিরের জীবন
0
Share