Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

কাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন শ্রদ্ধা?

শক্তি কাপুরকন্যা শ্রদ্ধা কাপুর | ছবি: পিঙ্কভিলা

ভক্তদের ড্রিম গার্ল শক্তি কাপুরকন্যা শ্রদ্ধা কাপুর। জানেন কি এই অভিনেত্রীর প্রেমের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল এক অভিনেতা?

‘স্ত্রী ২’ সিনেমার প্রমোশনে এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেছেন শ্রদ্ধা। স্ত্রী ২’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে বরুণ ধাওয়ানকে দেখেছেন দর্শক। অনেকেই হয়তো জানেন না, শ্রদ্ধা এবং বরুণ আসলে ছোটবেলা থেকেই ভালো বন্ধু।

কথা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় বরুণকে আমি পছন্দ করতাম। একবার আমাদের বাবার শুটিংয়ে গিয়েছিলাম। সেখানেই পাহাড়ের উপর ওকে আমি প্রেম নিবেদন করি। কিন্তু বরুণ তখন রাজি হয়নি।’

শ্রদ্ধা আরও যোগ করেন, ‘প্রেমের প্রস্তাব শুনেই বরুণ বলে, ‘আমি মেয়েদের পছন্দ করি না’ তার পরেই বরুণ দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে।’

মজার এই ঘটনা বেশ পছন্দ করছে শ্রদ্ধা-বরুণ ভক্তরা।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ সিনেমায় বরুণের সাথে শ্রদ্ধাকে বেশ পছন্দ করেছেন দর্শক। এর আগে ‘এবিসিডি ২’ ও ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’ সিনেমায় জুটি হিসেবে তাদের সাদরে গ্রহণ করেছিলেন দর্শক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share