Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

কাউন্টারে বসে টিকিট বিক্রি করলেন দেব-সৃজিত

টিকিট কাউন্টারে সৃজিত মুখার্জি ও অভিনেতা দেব | ছবি: ফেসবুক

আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ও দেব অভিনীত সিনেমা ‘টেক্কা’। আসন্ন মুক্তির আসায় থাকা এ সিনেমা উপলক্ষে ছবির টিকেট ‍বিক্রি করলেন দেব-সৃজিত।

ছবি মুক্তির তিন আগে ৫ অক্টোবর হঠাৎ বারুইপুরের এসফিএফ সিনেমা হলে গিয়ে হাজির হন দেব ও সৃজিত। এরপর কাউন্টারে বসে নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান।

চা খেতে খেতে আর আড্ডা দেওয়ার সঙ্গেই মজা করে কাজ করেন তারা দুজন। কখনো দেব, আবার কখনো সৃজিত নিজের হাতে টিকিট বিক্রি করেন। বাদ দেননি অটোগ্রাফ দিতে। সেলফিও তোলেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। এক অনুরাগী তো দেবকে এত কাছ থেকে দেখে রীতিমতো ঝরঝর করে কেঁদে ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগেই অটোগ্রাফ চাইতে শুরু করেন।

বর্তমানে টেক্কার গোটা টিম জমিয়ে প্রচার করছেন। সাক্ষাৎকার তো আছেই, ফেসবুক লাইভসহ বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের সঙ্গে সোজাসুজি কথা বলে সংযোগ তৈরি করছেন তারা। করছেন ছবির প্রচার।

উল্লেখ্য, সৃজিতের দক্ষতায় এবং দেবের অভিনয়ে ‘টেক্কা’ যে এক নতুন স্বাদ নিয়ে আসবে, তা নিশ্চিত করা বলা হয়। ছবিটিতে দেবকে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে এ ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ইরার চরিত্রে থাকবেন স্বস্তিকা। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। অন্যান্য চরিত্রে থাকবেন সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিক প্রমুখ।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

আগের শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

ঢালিউড সুপারস্টার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব…
শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

সিনেমার নাম নিয়ে হুমকির মুখে মনোজ বাজপেয়ী

ঘুষখোর পণ্ডিত জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী নতুন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’–এর নাম ঘিরে সৃষ্ট বিতর্কে হুমকি…

গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার

পপসংগীত তারকা আন্তর্জাতিক পপসংগীত তারকা দুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্টস খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে…
গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার
0
Share