Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কবে আসছে শাকিব-সোনালের ‘দরদ’, জানা গেল তারিখ

‘দরদ’ সিনেমার পোস্টারে শাকিব খান | ছবি: ফেসবুক

আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত ঢালিউডের প্রথম প্যান এশিয়ান সিনেমা ‘দরদ’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন নিজেই।

প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে নতুন ইতিহাস গড়তে প্রেক্ষাগৃহে আসবে ‘দরদ’। বহুল প্রতীক্ষিত এই সিনেমা ‘তুফান’-এর সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে নির্মাতার বিশ্বাস!
এর আগে গেল ৭ জুলাই, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নির্মাতা মামুন জানিয়েছিলেন, ‘চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দরদ’। আর প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির সব প্রোমোশন জুলাইয়ে শুরু হবে। আগামী দুই মাস অর্থাৎ জুলাইয়ের বাকি দিন গুলো ও আগস্টে ছবির প্রচার শেষে ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দর্শকদের দেখা দেবেন সাইকোপ্যাথ শাকিব খান।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ১৫টি দেশে চলছে শাকিব খানের ‘তুফান’ ঝড়! নিজের প্রথম প্যান এশিয়ান সিনেমা ‘দরদ’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙ্গার পুরো প্রস্তুতি করছে শাকিব খান। সঙ্গী হিসেবে নির্মাতা মামুনসহ থাকছে পুরো ‘দরদ’ টিম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

উদয়পুরে বিলাসবহুল রিসোর্টে বিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয়…
বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার
0
Share