Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

কপিল শর্মা শোয়ে কাজ দেওয়ার লোভ দেখিয়ে তরুণী ধর্ষণ

‘দ্য কপিল শর্মা শো’ স্টেজ | ছবি: গুগল

ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’তে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছেন ২৬ বছর বয়সী উঠতি এক বলিউড অভিনেত্রী। ইতিমধ্যে অভিযুক্ত আনন্দ সিং নামের কাস্টিং এজেন্টকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।  

হিন্দুস্তান টাইমসকে মুম্বাই পুলিশ জানিয়েছেন, ঘটনার শিকার হওয়া ওই নারী বেশ কিছুদিন আগে অনলাইন মাধ্যমে পরিচিত হন আনন্দ সিংয়ের সাথে। অভিযুক্ত তাকে তখন জানান, তার সাথে বলিউডের বড় বড় ব্যক্তির পরিচয়। এমনকি তিনি কপিল শর্মা শোতে যুক্ত করে দেওয়ার বিষয়েও আশ্বাস দেন তরুণীটিকে। অভিযুক্ত আরও জানান, যদি তার অডিশন ভালো হয়, তাহলে তিনি শর্মা শোয়ের কাস্টিং ডিরেক্টরের কাছে নিয়ে যাবেন।

এরপর এই নারী প্রাথমিক অডিশনের জন্য আনন্দর বাসায় গেলে ধ’র্ষ’ণের শিকার হন। ভিকটিমের বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধ’র্ষ’ণ), ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত আনন্দ সিং’কে গ্রেপ্তার করে পুলিশ।

৩০ মে বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলেও জানিয়ে তারা।   

উল্লেখ্য, বিষয়টি নিয়ে কপিল শর্মা বা এই শোয়ের কেউ এখনও কোনো মন্তব্য করেনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share