Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ওটিটিতে কার্তিকের ‘চান্দু চ্যাম্পিয়ন’

‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

ওটিটির প্রাইম ভিডিওতে ৯ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’।  

কবীর খান পরিচালিত এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং কবীর খান ফিল্মস প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী মুরলিকান্ত পেটকারের জীবনীর উপর ভিত্তি করে তৈরি।
প্রাইম ভিডিও ইন্ডিয়ার কন্টেন্ট লাইসেন্সিং ডিরেক্টর মনীশ মেনহানি বলেছেন, ‘চান্দু চ্যাম্পিয়ন তার গল্প এবং কার্তিক আরিয়ানের দুর্দান্ত অভিনয় দিয়ে মন জয় করেছে।’ ভারতসহ বিশ্বের ২০০টি দেশের দর্শক ঘরে বসে উপভোগ করতে পারছেন ‘চান্দু চ্যাম্পিয়ন’।

কবীর খান পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিজয় রাজ, ভুবন অরোরা, যশপাল শর্মা, রাজপাল যাদব, অনিরুদ্ধ এবং শ্রেয়াস তালপাড়ে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর হাত ধরে পরিচালক হিসাবে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল কবীর খানের এর আগে ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’ ব্লকব্লাস্টার হিট হলেও ‘টিউবলাইট’ ও ‘৮৩’ মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে৷ ১২০ কোটি বাজেটে নির্মিত চান্দু চ্যাম্পিয়ন ভারতীয় বক্স অফিসে ৭৪ কোটি রুপি আয় করেছে। এখন দেখার বিষয় ‘চান্দু চ্যাম্পিয়ন’ ওটিটিতে কেমন সাড়া ফেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share