Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

এলো শাকিব খানের দিন 

‘আসবে আমার দিন’ গানের পোস্টার । ছবি: গুগল

১৪ জুলাই মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার আরও একটি গান। গানের নাম- ‘আসবে আমার দিন’।

২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘তুফান’। মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। ব্যবসার দিক থেকে রেকর্ড গড়েছে তো বটেই, সিনেমার পাশাপাশি সাড়া ফেলেছে এই ছবির গানগুলোও। ‘লাগে উরা ধুরা’, ‘দুষ্টু কোকিল’, ‘ফেঁসে যাই’ ও ছবির টাইটেল ট্র্যাক- সবগুলো গানই শ্রোতাদের মন জয় করেছে ইতিমধ্যেই। এবার এই তালিকায় যুক্ত হলো ‘আসবে আমার দিন’ গান।

যারা যারা ছবিটি দেখেছেন, তারা ইতিমধ্যেই সিনেমায় উপভোগ করেছেন গানটি। অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রেক্ষাগৃহের বাহিরেও গানটি উপভোগ করার। তাদের অপেক্ষার প্রহরই শেষ হয়েছে অবশেষে।

‘আসবে আমার দিন’ গানটি গেয়েছেন সংগীতশিল্পী রেহান রাসুল। এ গানের সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন আরাফাত মহসীন নিধি। আর গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

‘তুফান’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমা পরিচালনা করেছেন পরিচালক রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে

থালাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে…
থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

উদয়পুরে বিলাসবহুল রিসোর্টে বিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয়…
বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার
0
Share