Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

এবার শুরু রাফসানের বিয়ের গুঞ্জন

ইফতেখার রাফসান | ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান শেয়ার করেছিলেন একটি পোস্ট। তার শেয়ার করা সেই পোস্ট থেকেই হইচই শুরু হয়ে যায় নেট দুনিয়ায়। গুঞ্জন শুরু হয়- বিয়ে করতে যাচ্ছেন রাফসান! সেজন্যেই করেছেন এমন পোস্ট!

কিন্তু কি লেখা ছিল রাফসানের ঐ পোস্টে?

মূলত ৪ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্টটি শেয়ার করেন এই ইউটিউবার। পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, “একটি বড় পদক্ষেপ নিয়েছি এবং আমার জীবনের বড় একটি অধ্যায় শুরু হবে। চলতি সপ্তাহে বড় কিছু ঘোষণা করব আমি। এর আগ পর্যন্ত আপনাদের প্রার্থনায় রাখুন আমায়।”

ইফতেখার রাফসানের শেয়ার করা পোস্টের স্ক্রিন শট । ছবি: সংগৃহীত

মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। ‘বড় একটি অধ্যায়’ বলতে কি তাহলে ‘বিয়ে’ বুঝিয়েছেন রাফসান? কি ঘোষণা করতে যাচ্ছেন তিনি? নেটিজেনদের মনে এখন কেবল এই প্রশ্ন। সেই পোস্টে মন্তব্যও করছেন অনেকেই। বেশিরভাগ মন্তব্যই এসেছে এই কনটেন্ট ক্রিয়েটরকে শুভ কামনা জানিয়ে।

তাছাড়াও রাফসানের পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকে অন্তর্জালে ভাসতে দেখা যাচ্ছে রাফসান ও তার ফ্রেন্ড সুনেহরার বেশ কিছু ভিডিও। বন্ধুত্বের আড়ালে প্রেম করছেন বলে ধারণা অনেকের। এটি নিয়ে জল্পনা-কল্পনা চলছিল কয়েক বছর থেকেই। তাই কয়েকজন নেটিজেন এই কনটেন্ট ক্রিয়েটরের পোস্টেও নিচ্ছেন সুনেহরার নাম।

সব মিলিয়ে রাফসানের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার সকল ভক্ত ও অনুরাগীরা।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ইউটিউবিং শুরু করেন রাফসান। কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ফুড ভ্লগিং থেকে শুরু হওয়া এই তরুণ ভ্লগারের যাত্রা রূপ নেয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। নিজেকে ‘এন্টারটেইনার’ দাবি করা এই তারকার জীবন নিয়েও তাই সবার কৌতূহল। এবার দেখার পালা, নেটিজেনদের ধারণাই কি সঠিক হতে যাচ্ছে? নাকি অন্য কোনো ঘোষণা দিতে যাচ্ছেন তিনি!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share