Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

এবার রান্নার হাত দেখা বন্ধ করে দাও: হাবু ভাইকে অমির পরামর্শ

বামে চাষী আলম ও তার স্ত্রী, ডানে কাজল আরেফিন অমি এবং ফেসবুক থেকে নেওয়া তার পোস্টের স্ক্রিন শট | ছবি: ফেসবুক

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা মাহবুবুর রহমান চাষী ওরফে চাষী আলম। ২৫ আগস্ট গুলশানের একটি রেস্তোরায় পাত্রী তুলতুলের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। শুভকামনা জানাতে গিয়ে অনেকের মতই কাজল আরেফিন অমিও তাকে দিয়েছেন মজার এক পরামর্শ!

যখন থেকে এই অভিনেতার বিয়ে করার খবরটি জানা যায়, তখন থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন তিনি। সব অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার মাঝে যেই ব্যাপারটি সবচাইতে বেশী দৃষ্টি আকর্ষণ করছে তা হলো ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মোস্ট এলিজিবল ব্যাচেলর ‘হাবু’ চরিত্র উল্লেখ করে করা বার্তাগুলো।

হাবু ভাই কিভাবে রান্নার হাত পরীক্ষা করেন, মজার ছলে অনেকেই উল্লেখ করছেন সেই বিষয়টি। সাথে দিচ্ছেন সেই আঙ্গিকে পরামর্শ। তাকে পরামর্শ দেওয়ার পালায় পিছপা হননি হাবু চরিত্রের স্রষ্টা কাজল আরেফিন অমিও। হাবু চরিত্রের কথা মাথায় রেখেই টোটকা দিয়েছেন তিনি।

নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি চাষী আলমের হলুদের অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে লিখেন, “আমাদের হাবু ভাইয়ের বিয়ে। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। এবার রান্নার হাত দেখা বন্ধ করে দাও, বউকে বলো তুমি দেখতে অনেক সুন্দর ‘আই ওয়ানা কিস ইয়ু’।” এভাবেই শুভকামনা জানাতে গিয়ে হাবু চরিত্রের রান্নার হাত দেখার বিষয়টি জুড়ে দেওয়ায় মজা পেয়েছেন অনেকেই। পোস্টটিতে তাই একের পর এক পরছে আরও হাস্যরসে ভরা মন্তব্য।

উল্লেখ্য যে, পারিবারিক আয়োজনেই বিয়ে করেছেন চাষী আলম। তার স্ত্রী তুলতুল ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তিনি। জানা যায়, মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে যাবেন এই নতুন দম্পতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share