Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

এবার মামলা অপু বিশ্বাস ও হিরো আলমের নামে

অপু বিশ্বাস ও হিরো আলম (বাম থেকে) । ছবি: কোলাজ

এবার মামলার আসামি হলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসামির তালিকায় অপুর সাথে আছেন আরও দুজন। তারা হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং জাহিদুল ইসলাম আপন।

প্রযোজক ও নায়িকা সিমি ইসলাম কলি এ মামলাটি দায়ের করেছেন। মামলার নম্বর ১১৩৬/২০২৪। জানা গেছে, ২০২৪ সালের ২৪ আগস্ট রাজধানী ঢাকার একটি আদালতে মামলা করেছেন কলি।

৬ নভেম্বর দুপুরে মামলা প্রসঙ্গে সিমি বলেন, ‘আমার ইউটিউব চ্যানেল অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন হ্যাক করেছেন। বিষয়টি অনেক আগেই পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আবার প্রযোজক সমিতির মাধ্যমে বিষয়টি সমাধানের জন্যও চেষ্টা করেছি। তাতে কোনো সমাধান না পেয়ে অনেকটা বাধ্য হয়েই আদালতে গিয়েছি আমি।‘

অপু বিশ্বাসের সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম। মামলায় অপু বিশ্বাসের সঙ্গে জাহিদুলকে বলা হয়েছে, ২০২৩ সালের বছরের আগস্টে বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন। পরবর্তীতে চ্যানেলটি ফিরিয়ে দেয়ার জন্য অপু বিশ্বাস আশ্বাস দিলেও তা সিমিকে বুঝিয়ে দেননি তিনি। ফলে ২০২৪ সালের ২৮ জানুয়ারি লালবাগ থানায় জিডি করেছিলেন সিমি।

তারপর বিষয়টি সমাধান করতে নাকি এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে বাদীর কাছে ১০ লাখ টাকাও দাবি করা হয়। তারপর দর কষাকষি করে ৫ লাখ টাকা দেন  সিমি। টাকা পাওয়ার পর চ্যানেলটিও ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু চ্যানেলে থাকা পুরনো ভিওিগুলো মুছে ফেলা হয়েছে বলে উল্লেখ করেন বাদী। অপু বিশ্বাস ও হিরো আলমকে বিষয়টি জানিয়েছেন প্রযোজক সিমি। এরপর পুরনো ভিডিওগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাকে। যা ধীরে ধীরে আরও দীর্ঘ হতে থাকে। বিষয়টি নিয়ে ফের চলচ্চিত্র প্রযোজক সমিতিতে কথা বলেন সিমি। কিন্তু সেখানে কোনো সমাধান না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মামলা প্রসঙ্গে এখনো মুখ খুলেননি অপু বিশ্বাস কিংবা হিরো আলমের কেউ। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share