Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

এবার দুবাই গিয়েও ডিগবাজি দিলেন জায়েদ

জায়েদ খান | ছবি: সংগৃহীত

ডিগবাজি দিয়ে বারবারই শিরোনামে আসছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। যেই অনুষ্ঠানেই যান, ডিগবাজি দিয়ে দর্শকদের আনন্দের খোরাক জোগান তিনি। আর সঙ্গে সঙ্গেই হয়ে যান ভাইরাল।

আরও একবার ডিগবাজি দিয়ে শিরোনামে আসলেন জায়েদ। এবার দেশের গন্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে গিয়ে ডিগবাজি দিয়েছেন তিনি! এরপর থেকে তার ডিগবাজির নতুন ভিডিওটিও ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে।

জানা গেছে, ২৪ ডিসেম্বর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল বলরুমে আয়োজন করা হয়েছিল এক জমকালো অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানেই মঞ্চে একের পর এক ডিগবাজি দিয়ে ফের আলোচনায় এসেছেন জায়েদ।

দুবাইয়ের অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হারুন উর রশিদ। আর প্রোগ্রামের উপস্থাপনার দায়িত্বে ছিলেন দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান।

জায়েদ খান ছাড়াও জমকালো আয়োজনে যোগ দিতে ঢাকা থেকে গিয়েছিলেন আরও কয়েকজন দেশীয় তারকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share