Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

এবার ঢাকায় ভারতীয় গায়ক দর্শন রাওয়াল

‘লেটস ভাইব উইথ দর্শন রাওয়াল’ কনসার্টের পোস্টার | ছবি: ফেসবুক

১৪ সেপ্টেম্বর ঢাকায় পারফর্ম করবেন ভারতের সংগীত জগতের তারকা দর্শন রাওয়াল!

‘লেটস ভাইব উইথ দর্শন রাওয়াল’ শীর্ষক কনসার্টের মাধ্যমে ঢাকায় প্রথমবারের মত গান গাইবেন তরুণ এই সংগীতশিল্পী। ভেন্যু- ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল। ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ৩টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই কনসার্টের।

দর্শনকে ঢাকার দর্শকদের সামনে আনার ব্যবস্থা করেছেন কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস। তাদের সাথেই এই আয়োজনে আছে দর্শনের কোম্পানি ই-পজিটিভ। টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের দর্শকদের মাঝে ‘খিচ মেরি ফটো’ খ্যাত এই শিল্পীকে নিয়ে তৈরি হওয়া ক্রেইজ ছড়িয়ে পড়ে। 

টিকিফাই-এর ওয়েবসাইটে বর্তমানে সোল্ড আউট দেখাচ্ছে সব ক্যাটাগরির টিকিট। তাদের ওয়েবসাইটে টিকিট ছাড়াও ‘স্প্রেড লাভ উইথ গুডি বক্স’ বিক্রি করা হচ্ছে, যে গুডি বক্সে পাওয়া যাবে দর্শনের ছবিযুক্ত টি-শার্ট, মাথায় পরার ক্যাপ, মগ ইত্যাদি। এই গুডি বক্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৯৯ টাকা।

টিকিফাই-এর ওয়েবসাইট থেকে স্ক্রিন শট নেওয়া

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘ইন্ডিয়াস র স্টার’ মিউজিক্যাল রিয়েলিটি শো’র মাধ্যমে খ্যাতি অর্জন করেন দর্শন। এই অনুষ্ঠান থেকেই তার একটি ফ্যানবেজ তৈরি হয়ে যায়। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকদের মধ্যে তাকে নিয়ে বেশি উম্মাদনা লক্ষ্য করা যায়। ঐ রিয়েলিটি শো’র পর থেকে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি এবং বাংলা সহ একাধিক ভাষায় তার ভক্তদের গান উপহার দিয়েছেন তিনি।

দর্শনের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মেরি পেহেলি মহব্বত’, ‘আভে নাভরাত্রি’, ‘ইয়ে বারিষ’, ‘তেরা জিকির’, ‘বেখুদি’, ‘কামারিয়া’ ইত্যাদি। এমনকি দুই মাস আগে মুক্তি পাওয়া তার গাওয়া ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ গানটিও বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share