Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

এবার কাওয়ালি গাইলেন টুটুল

কণ্ঠশিল্পী এস আই টুটুল | ছবি: ফেসবুক

শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে এবার কাওয়ালি গান বাঁধলেন কণ্ঠশিল্পী এস আই টুটুল। ‘পিপাসার পানি’ শিরোনামের গানটিতে টুটুলের সাথে দ্বৈত কণ্ঠ মিলিয়েছেন সরকার মুরাদ নূর।

বেশ অনেক দিন বাংলা গানে অনিয়মিত সংগীতশিল্পী কাওয়ালি গান গাওয়া প্রসঙ্গে জানিয়েছেন, ‘কাওয়ালি গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে পিপাসার পানি শিরোনামের একটি কাওয়ালি গান করলাম। শহীদুল্লাহ ফরায়জীর কথায় চার-পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে তখন আর চূড়ান্ত করতে পারিনি গানটি। এরপর অনেক দিন দেশের বাইরে থাকায় সুরকারের সঙ্গে বসা হয়নি। অবশেষে গানটির চূড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। শহীদুল্লাহ ফরায়জী অসম্ভব ভালো লেখেন, এই গানেও তার ব্যতিক্রম হয়নি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি ভালো লাগার মতো একটি সুন্দর গান শ্রোতাদের উপহার দিতে।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘গানটি তৈরি করতে অনেক সময় লেগে গেল। পরিস্থিতি অনুকূলে না থাকায় এটা হয়েছে। তবে শেষ পর্যন্ত গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। আমাদের এত দিনের চেষ্টা সফল হয়েছে। আমাদের এই চেষ্টা সার্থক হবে যদি শ্রোতাদের ভালো লাগে। ইতিমধ্যে শহীদুল্লাহ ফরায়জীর লেখা ও আমার সুর করা অনেকগুলো গান প্রকাশিত হয়েছে। একটা কাওয়ালি গান করার পরিকল্পনা আমাদের অনেক দিনের, সেই পরিকল্পনায় গায়ক হিসেবে আমাদের প্রথম পছন্দ ছিলেন এস আই টুটুল।’

উল্লেখ্য, চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি নূর ক্রিয়েশনস এবং এস আই টুটুলের অফিশিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share