Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

এবার ওটিটির পর্দায় ‘দ্য ফল গাই’

আগামী ৩ সেপ্টেম্বর অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমা প্রিমিয়ামে দেখা যাবে চলতি বছরের অন্যতম আলোচিত হলিউড সিনেমা ‘দ্য ফল গাই’।

হলিউড নির্মাতা ডেভিড লিচ পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মে মাসের ৩ তারিখ। সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ১৭৮.১ মিলিয়ন মার্কিন ডলার।

আশির দশকে যুক্তরাষ্ট্রের অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ থেকেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিরিজের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। ‘দ্য ফল গাই’-এর গল্পে দেখা যাবে, হলিউডের স্ট্যান্ট পারফরমার কোল্ট সিভার্স যিনি বিখ্যাত অ্যাকশন তারকা টম রাইডারের স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেন। 

একটি সিনেমায় কাজের সময় গুরুতর আহত হন সিভার্স। সেজন্য নিজেকে দোষারোপ করে সিনেমার কাজ ছেড়ে দেন। সিভার্সের সঙ্গে কাজ ছেড়ে দেন তার প্রেমিকা জোডি মোরেনো। জোডি ওই সিনেমার ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করছিলেন।

সিনেমার কাজ ছেড়ে দেওয়ার পর একটি রেস্তোরাঁয় কাজ নেন সিভার্স। এরপর নায়ক টম রাইডার হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ায় বিপদে পড়ে সিনেমা টিম। প্রযোজক গেইল মেয়ার তখন সিভার্সকে দায়িত্ব দেন রাইডারকে খুঁজে বের করার। এভাবেই রাইডার অন্তর্ধান রহস্য এগিয়ে যায়।

উল্লেখ্য, ‘দ্য ফল গাই’-এ নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং স্ট্যান্টম্যান সিভার্সের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু ও উইনস্টন ডিউক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share