Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

‘উজান ভাটি’ নির্মাতা সি বি জামান আর নেই   

সি বি জামান | ছবি: ফেসবুক

২০ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘উজান ভাটি’ খ্যাত নির্মাতা সি বি জামান। নির্মাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সি এফ জামান।

শুক্রবার, বাদ এশা অনুষ্ঠিত হয়েছে নির্মাতা সি বি জামানের জানাজা। গত সপ্তাহেই হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা নির্মাতার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হওয়ায় এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।

এর আগেও কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল নির্মাতা সি বি জামানকে। গেল বছরের এপ্রিলেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ নির্মাতা।

উল্লেখ্য, ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন নির্মাতা সি এফ জামান। এরপর একে একে তিনি উপহার দিয়েছেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী সিনেমা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share