Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ঈদের পর কোন ধামাকা নিউজ দিবেন অপু বিশ্বাস?

অপু বিশ্বাস । ছবি: ফেসবুক

অভিনেতা শাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অভিনেত্রী অপু বিশ্বাসের রহস্যে ঘেরা স্ট্যাটাসের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন এক রহস্যের জন্ম দিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু ঈদের পরে এক ধামাকা নিউজ দেয়ার কথা জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দিব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

অপু বিশ্বাস । ছবি: ফেসবুক

এদিকে শাকিবের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অপু একটি পোস্ট করে লিখেছিলেন, ‘৭২টি সিনেমা, কোটি টাকার কাবিন, স্ত্রী, আব্রাহাম খান জয়। অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে খুবই অবাক হয়েছিলেন নেটিজেনরা। শাকিবের নাম না উল্লেখ করেই কেবল কয়েকটি কথা দিয়েই অপু যেন বুঝিয়ে দিয়েছিলেন অনেক কিছু।

‘লাল শাড়ি’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

উল্লেখ্য যে, ২০২৩ সালের ঈদুল আজহায় দীর্ঘ ক্যারিয়ারে নতুন সূচনা করেছিলেন অপু বিশ্বাস। অভিনেত্রীর প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছিল সেই ঈদে। তাঁত শিল্পের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share