Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো আরও দুই ছবি

‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

ঈদুল ফিতরে এক ডজন ছবি মুক্তির ফল থেকে শিক্ষা নিয়ে আসন্ন ঈদুল আযহায় সাবধানে মুক্তির মিছিলে নেমেছেন নির্মাতারা। মাত্র তিনটি সিনেমা মুক্তির কথা থাকলেও, সম্প্রতি ঈদ সিনেমা মুক্তির মিছিলে যুক্ত হলো আরও দুই সিনেমা।   

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের আলোচিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ আসছে এই ঈদুল আযহায়। গণমাধ্যমকে ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানিয়েছেন, ‘ডার্ক ওয়ার্ল্ডে’র গল্পই নায়ক। আমরা চেষ্টা করেছি, ভালো চলচ্চিত্র তৈরির। আশা করি, দর্শকরা সেটা পাবেন। দুই দিন আগেই আমরা সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সিনেমাটি মুক্তির জন্য আমরা ঈদের সময়টাকে বেছে নিয়েছি।’

ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগরসহ অনেকে।

ঈদ মুক্তির মিছিলে নতুন যুক্ত হয়েছে পূজা চেরী অভিনীত ‘আগন্তুক’। সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এ বছরের ভ্যালেন্টাইনে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি জংলি মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি।’

‘আগন্তক’ সিনেমাটি নির্মাণ করেছেন সুমন ধর। পূজা চেরি ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন, শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীনের মত অভিনয়শিল্পীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share