Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঈদে ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে আসছেন প্রীতম

প্রীতম হাসান, হানিফ সংকেত, প্রতীক হাসান (বাম থেকে) | ছবি: গুগল

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রোগ্রাম ‘ইত্যাদি’-র ঈদুল ফিতর স্পেশাল এপিসোডে একসাথে কণ্ঠ মিলিয়ে গাইবেন দুই ভাই, সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান। গীতিকার কবির বকুলের ফোক ও আধুনিক ধারার সমন্বয়ে লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান নিজেই।

১ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে নতুন গানটির দৃশ্যধারণ। প্রতীক ও প্রীতমের সাথে গানটিতে আরও দেখা মিলবে আটজন তরুণ বিট বক্সারের।

ইত্যাদির মঞ্চ থেকে প্রতীক ও প্রীতমের সাথে হানিফ সংকেত এবং আটজন তরুণ বিট বক্সার | ছবি: গুগল

প্রতীক ও প্রীতমের বাবা প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলু ‘ইত্যাদি’ অনুষ্ঠানটির গানের ফোক অংশে ছিলেন নিয়মিত। এই অনুষ্ঠানেই প্রথমবারের মতো গান গেয়ে ছোট পর্দায় অভিষেক ঘটেছিল প্রতীক ও প্রীতমের, শিল্পী খালিদ হাসান মিলুর সপরিবার জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটিও ইত্যাদিতে প্রচারিত হয়। দীর্ঘদিন পর আবারো সেই ‘ইত্যাদি’-তে একসাথে কণ্ঠ মিলিয়ে গাইবেন দুই ভাই।

সংগীতশিল্পী প্রীতম হাসান তার ভাই প্রতীক হাসান (বাম থেকে) | ছবি: গুগল

উল্লেখ্য, সম্প্রতি চরকি অরিজিনাল সিনেমা কাছের মানুষ দূরে থুইয়া-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও আলোচিত কোক স্টুডিওর ‘দেওরা’ গান, ‘লোকাল বাস’, ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় গানে পাওয়া গেছে সংগীতশিল্পী প্রীতম হাসানকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share