Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৩০, ২০২৬

ঈদে আসছে তৌসিফ ও তটিনীর ‘মন দিওয়ানা’

অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বাংলাদেশের জনপ্রিয় জুটি। এবারের ঈদেও দর্শকদের মন জয়ে একসঙ্গে আসছেন তারা।

নাটকটির গল্প রুসু এবং মারজানকে ঘিরে। রুসু একটি বাউণ্ডুলে ছেলে, ভার্সিটিতে পড়লেও সারা দিন বাইকে ঘুরে বেড়ায় এবং বাউণ্ডুলে জীবন কাটায়। অন্যদিকে, মারজান কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে। একই ভার্সিটিতে সিনিয়র হিসেবে রয়েছে রুসু।

মারজান যখন ক্যাম্পাসে প্রথম পা দেয়, তখন তার সামনে আসে নতুনদের র‍্যাগিং! সেদিন রুসু মারজানকে র‍্যাগ না করে, তাকে বলে দেয় যে কেউ কিছু বললে তাকে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’ বলার জন্য। এর মাধ্যমেই শুরু হয় নাটকের মজার এবং ভয়ানক একটি দৃশ্য।

নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। তিনি জানান, এই গল্প শুধুমাত্র প্রেমের নয়, বন্ধুত্বেরও। প্রেম এবং বন্ধুত্বকে সমান্তরালভাবে তুলে ধরার মাধ্যমে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেওয়া হবে।

নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উৎসবে সিএমভি অন্তত ২০টি বিশেষ নাটক প্রচারের পরিকল্পনা করেছে। এসব নাটক চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?
0
Share