Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ইউরোপের চার দেশে গাইবেন কণ্ঠশিল্পী লিজা

দীর্ঘদিন ধরেই বিদেশে গাইতে যাওয়া হচ্ছে না দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার। তবে দেশে স্বামী, সংসার ও সন্তান নিয়ে বেশ সুন্দর সময়ই পার করছেন এই কণ্ঠশিল্পী। মূলত তার মেয়েটি ছোট বলে অনেকদিন ধরেই দেশের বাইরে দীর্ঘ ট্যুরে যাওয়া হয়নি। তবে এবার ইউরোপ ট্যুরে যাচ্ছেন লিজা।  

জানা গেছে, এ বছরের জুন-জুলাই মাসে ইউরোপের চারটি দেশে শো করবেন লিজা। এ ট্যুরটির নাম ‘বৈশাখী ফেস্টিভ্যাল উইথ সানিয়া সুলতানা লিজা’।

জানা গেছে ২২শে জুন প্যারিসে, ২৯শে জুন বেলজিয়ামে, ৫ই জুলাই সুইজারল্যান্ডে ও ১২ই জুলাই স্পেনে কনসার্ট করবেন তিনি। শোগুলো আয়োজন করছে বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশন।

সানিয়া সুলতানা লিজা বলেন, জুন-জুলাইতে ইউরোপ ট্যুরে সকল প্রবাসী ভাইবোনদের পাশে পাবো বলে আশা করছি। অনেকদিন পর লম্বা বিদেশ সফরে যাচ্ছি। আশা করছি, সফল একটি সফর হবে এটি।

সানিয়া সুলতানা লিজা ২০০৮ সালে এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হন। এরপর ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম “তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১” প্রকাশিত হয়। তার দ্বিতীয় একক অ্যালবাম পাগলি সুরাইয়া প্রকাশিত হয় ২০১৫ সালে। তারপর থেকেই সংগীত জগতে বেশ নাম করেন এই গায়িকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share