Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

আহত হয়ে হাসপাতালে ভর্তি পরীমণির ছেলে

পরীমণি ও পুণ্য । ছবি: ফেসবুক

ভালো নেই চিত্রনায়িকা পরীমণির ছেলে পুণ্য। চোখে ব্যথা পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

ছেলের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন পরী নিজেই। অভিনেত্রী তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে ৩০ অক্টোবর রাতে পুণ্যের একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, পুণ্যের একটি চোখ ফুলে প্রায় বন্ধ হয়ে গেছে। একদম লাল হয়ে আছে চোখের ওপরটা।

পরীমণির পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

পুণ্যের ছবির পোস্টের ক্যাপশনে কেবল মন খারাপ হওয়া একটি ইমোটিকন যুক্ত করেছেন পরী। কিন্তু কীভাবে ব্যথা পেল পুণ্য? এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি অভিনেত্রী। তবে পোস্টে ঠিকানা যুক্ত করায় বোঝা যাচ্ছে, এই মুহূর্তে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে তার সন্তান।

‘রঙিলা কিতাব’ সিরিজের ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে পরীমণি । ছবি: গুগল

এদিকে ২৯ অক্টোবর জাতীয় ফিল্ম আর্কাইভে একটি আয়োজনের মাধ্যমে অবমুক্ত করা হয় পরীমণির নতুন ওয়েব সিরিজের ট্রেইলার। এ সিরিজের নাম ‘রঙিলা কিতাব’। লাল রঙের গাউন পরে ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজে হাজির হয়েছিলেন পরী। সেই অনুষ্ঠানে নিজের জীবনের সুখ-দুঃখের নানান অভিজ্ঞতার ঝাঁপি খুলে বসেছিলেন তিনি। তবে পরীর এমন খোশমেজাজ টিকলো না বেশিক্ষণ। নতুন কাজের ট্রেইলার মুক্তির ঠিক একদিন পরেই ছেলেকে নিয়ে তাকে দ্বারস্থ হতে হলো হাসপাতালে।

পরীমণি ও পুণ্য । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, পরীমণির ছেলের বয়স দুই বছর। কিছুদিন আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। এরপর তিনি নিজের জন্মদিনও উদযাপন করেছেন দুই ছেলেমেয়েকে নিয়ে। প্রাক্তন স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সাথে বিবাহ বিচ্ছেদের পর ছেলে পুণ্যকে একাই দেখভাল করতে দেখা যায় পরীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের

বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন নিয়ে অনুভূতির কথা জানালেন

ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের বিগ স্ক্রিন…
বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন
0
Share