Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

আসছে শ্রেক’য়ের পঞ্চম কিস্তি

প্রিন্সেস ফিওনা, শ্রেক ও গাধা | ছবি: সিটিভি নিউজ

অবশেষে অপেক্ষার অবসান! দীর্ঘ ১৬ বছর পর, ২০২৬ সালের ১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ২০০১ সালের অস্কারজয়ী অ্যানিমেশন সিনেমা শ্রেকের পঞ্চম কিস্তি, ‘শ্রেক ফাইভ’।   

পঞ্চম কিস্তির গল্প প্রকাশ করা না হলেও, ‘শ্রেক ফাইভ’ সিনেমাতেও নাম ভূমিকায় যথারীতি থাকছেন কানাডিয়ান-ব্রিটিশ অভিনেতা মাইক মায়ারস। এছাড়া শ্রেকের স্ত্রী প্রিন্সেস ফিওনা চরিত্রে আমেরিকান অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ ও গাধার ভূমিকায় ফিরছেন আমেরিকান অভিনেতা এডি মারফি।

ড্রিমওয়ার্কস অ্যানিমেশন তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানিয়েছেন, ‘খুব, খুব বেশি দূরে নয়… মাইক মায়ার্স, এডি মারফি ও ক্যামেরন ডিয়াজকে সঙ্গে নিয়ে ‘শ্রেক ফাইভ’ প্রেক্ষাগৃহে আসছে ২০২৬ সালের ১ জুলাই।’

উল্লেখ্য, ২০০১ সালে ‘শ্রেক’ ব্যাপক দর্শকপ্রিয়তার পেলে ২০০৪ সালে ‘শ্রেক টু’, ২০০৭ সালে ‘শ্রেক দ্য থার্ড’ ও ২০১০ সালে প্রেক্ষাগৃহে এসেছিল ‘শ্রেক ফরেভার আফটার’। যদিও ২০১৮ সালে শ্রেক সিনেমার ডানকি চরিত্রটি নিয়ে ‘দ্য ডানকি কিং’ নামে অ্যানিমেশন সিনেমা মুক্তি পেয়েছিল কিন্তু সেখানে নিজেদের প্রিয় শ্রেক চরিত্রটিকে মিস করেছে দর্শক। তাই-তো দীর্ঘ ১৬ বছর পরে ফের শ্রেককে পর্দায় দেখতে উৎসুক অ্যানিমেশন প্রেমীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share