Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

আসছে মোয়ানা’র দ্বিতীয় কিস্তি, প্রকাশ্যে ট্রেইলার

‘মোয়ানা-২’ পোস্টার | ছবি: আইএমডিবি

অপেক্ষার অবসান ঘটিয়ে ২৯ মে প্রকাশ্যে এলো তুমুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘মোয়ানা’র সিক্যুয়েল ‘মোয়ানা ২’ -এর ট্রেলার। সিনেমাটির পরিচালনায় রয়েছেন নির্মাতা ডেভিড জি ডেরিক জুনিয়র।

বিবিসি’র খবরে, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোয়ানা’র সাফল্যের ধারাবাহিকতায় এবার সিনেমাটির সিকুয়েল আনতে যাচ্ছে ডিজনি।

দারুণ মজার এবং অ্যাকশনে ভরপুর ১ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারে গল্প খুব বেশ স্পষ্ট না। তবে মোয়ানাকে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে। রহস্য, অ্যাডভেঞ্চার, ভয়, সমুদ্র সব মিলিয়ে ট্রেলারে মোয়ানার পুরানো ছন্দ দর্শকের মন জয় করার আভাস দিয়েছে।

চলতি বছরের ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘মোয়ানা-২’।

উল্লেখ্য, ‘মোয়ানা ২’তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share