Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

আসছে তানজিব-অবন্তীর ‘প্রেমের টানে’

তানজিব-অবন্তী | ছবি: ফেসবুক

‘গা ছুঁয়ে বলো’ গান খ্যাত দুই সংগীতশিল্পী তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি ফের ফিরছেন একসাথে। তাদের নতুন গান ‘প্রেমের টানে’ আসছে আগামীকাল, ১৬ জানুয়ারি।

তানজিব সারোয়ারের কথা ও সুরে ‘প্রেমের টানে’ গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন গায়ক তানজিব সারোয়ার নিজে। তার সাথে আরও রয়েছেন মারিয়া হোসেন।

‘প্রেমের টানে’ গানের পোস্টার | ছবি: ফেসবুক

নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশের অপেক্ষায় থাকা গান প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, ‘শ্রোতাদের জন্য আমাদের নতুন গান প্রকাশ হচ্ছে শিগগির। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।’

নাটাই মিউজিক কর্ণাধার শরিফ উদ্দিন জানিয়েছেন, তাদের চ্যানেলের মিলন ও পূজার ‘কি করে বোঝাই’, আসিফের ‘ছলনা’ ও সুমি শবনমের ‘তোর ডানে বামে’ গানগুলো দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ

দর্শকপ্রিয়তায় নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার মুক্তির পরপরই নতুন…
স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
0
Share