Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আশা ভোঁসলের প্রতি সোনু ভক্তিপ্রকাশ করলেন যেভাবে

আশা ভোঁসলের পা ধুয়ে দিলেন সোনু নিগাম | ছবি: গুগল

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের পা ধুয়ে দিয়ে সম্প্রতি সম্মান প্রদর্শন করেছেন গায়ক সোনু নিগাম। মুহূর্তের মাঝে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, প্রকাশিত হয়েছে আশা ভোঁসলের জীবনী নিয়ে বই। জীবন্ত এই কিংবদন্তির বই প্রকাশের সেই অনুষ্ঠানেই অভিনব কায়দায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সোনু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, মঞ্চে আশা ভোঁসলের পায়ের কাছে গিয়ে বসলেন সোনু। এরপর তিনি বর্ষীয়ান গায়িকার পায়ে চুম্বন করেন। তারপর গায়িকার দুই পা গোলাপ জল দিয়ে নিজে হাতে করে ধুয়ে দেন তিনি।

আনন্দবাজারের সূত্রানুসারে, একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। তিনি আশা ভোঁসলের পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর গায়িকাকে উপহারস্বরূপ একটি চারাগাছ দেন।

প্রসঙ্গত, আশা ভোঁসলের জীবনী লিখতে কাজ করেছেন ৯০ জন লেখক। এই বইতে গায়িকার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share