Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

আর গান লিখবেন না রাসেল মাহমুদ!

রাসেল মাহমুদ | ছবি: ফেসবুক

আর গান লিখবেন না বলে জানিয়েছেন ‘লাগে উরা ধুরা’ গানের গীতিকার রাসেল মাহমুদ।

৩ জুলাই সকালে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক থেকে একটি স্ট্যাটাস পোস্ট করে রাসেল তার গান না লেখার খবরটি জানিয়েছেন। মূলত গীতিকারদের ‘সম্মান’ নিয়ে অভিমান করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাসেল মাহমুদ । ছবি: ফেসবুক

রাসেলের স্ট্যাটাসে লেখা, ‘আজকে থেকে আর গান লিখবো না.. গীতিকারকে ঠিকঠাক সম্মান (সম্মানীর কথা বাদই দিলাম) যে দিন দিতে পারবেন, সে দিন না হয় আবার চিন্তা করে দেখবো (যদি ততো দিন কেউ মনে রাখে আর কি).. ধন্যবাদ…’।

রাসেল মাহমুদের ফেসবুক থেকে স্ক্রিন শট সংগৃহীত

সবশেষে রাসেল মাহমুদ লেখেন, ‘আমার খুব কাছের ২/৩ জন প্রিয় বন্ধু/মানুষ আছে.. তাদের জন্য আছি…‘। অর্থাৎ, কাছের সেই দুই-তিনজন মানুষ বাদে বাকিদের জন্য আর গান লিখবেন না বলে ঠিক করেছেন রাসেল।

প্রসঙ্গত, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় রাসেলের লেখা ‘লাগে উরা ধুরা’ গানটি রাতারাতি শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে উঠে যায়। ‘লাগে উরা ধুরা’ ছাড়াও এই গীতিকারের আরও উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘কলিজা আর জান’, ‘দামাল দামাল’, ‘স্বপ্ন যাবে বাড়ি’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share