Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

আমেরিকা-কানাডায় ‘কাজলরেখা’

আমেরিকা-কানাডায় ‘কাজলরেখা’ | ছবি: গুগল

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে প্রায় দেড় মাস আগে। ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন এ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে এবার পাড়ি দিল বিদেশ।

৩১ মে থেকে আমেরিকা ও কানাডার বাংলা সিনেপ্রেমী মানুষরাও প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবেন ‘কাজলরেখা’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘দেশের দর্শকদের কাছ থেকে কাজলরেখার জন্য অনেক প্রশংসা পেয়েছি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এটা একজন পরিচালক হিসেবে আমাকে আনন্দ দিয়েছে। দেশের সীমানা পেরিয়ে এবার কাজলরেখা মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকায়।’

কানাডা ও আমেরিকার দর্শকরা ‘কাজলরেখা’ সানন্দে গ্রহণ করবেন বলে বিশ্বাস পরিচালকের। গিয়াস উদ্দিন সেলিম থেকে আরও জানা গেছে, ‘আমেরিকার টাইম স্কয়ারে বেশকিছু দিন ধরে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছিল। এতে করে সেখানে বেশ সাড়া পড়েছে।’

উল্লেখ্য যে, ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। দেশের মানুষের ভালোবাসা পাওয়ার পর তার অভিনীত ছবি বিদেশে মুক্তি পাচ্ছে বলে তিনি ভীষণ আনন্দিত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share