Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আমিরের ভাই ফয়সাল খানের সাথে এবার বাংলাদেশের শাকিব

আমির খানের ছোট ভাই ফয়সাল খান ও শাকিব খান

এবার আমির খানের ছোট  ভাই ফয়সাল খানকে  শাকিব  খানের সাথে বড় পর্দায় দেখা যাবে।

 অনন্য মামুন পরিচালিত ‘প্যান ইন্ডিয়ান’ চলচ্চিত্রটিতে দেখা যাবে  বলিউডের এ অভিনেতাকে।

ভারত- বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’ নামের সিনেমাটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালম ভাষায় মুক্তির কথা রয়েছে।

কয়েক সপ্তাহ ধরেই ছবিটির মুখ্য অভিনেত্রী নিয়ে আলোচনায় গরম ছিল মিডিয়াপাড়া। নায়িকা হিসেবে শেহনাজ গিল, জেরিন খান, প্রাচী দেসাই, নেহা শর্মার নাম সামনে আসলেও  শেহনাজ গিল, জেরিন খানের মধ্যে থেকেই কেউ একজন  ছবির নায়িকা হবেন বলে শোনা যাচ্ছে।

সেপ্টেম্বর থেকে ভারতের বেনারসে শুটিং শুরু হতে যাওয়া সিনেমাটির প্রি-প্রোডাকশনের জন্য ভারতে আছেন পরিচালক।

তবে এত আলোচনা যেই ছবিটিকে ঘিরে, তার আনুষ্ঠানিক বিবৃতি কবে আসবে?

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, ছবির নায়ক শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন। অভিনেতা দেশে ফিরলেই সিনেমা নিয়ে গণমাধ্যমে  বিস্তারিত তথ্য জানাবেন পরিচালক।

প্রসঙ্গত,শাকিবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রিয়তমা’ ঈদে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। এছাড়াও অভিনেতা কলকাতার এসকে মুভিজের সাথে চলচ্চিত্র করার জন্য কিছুদিন আগে  খবরের শিরোনামে পরিণত হয়েছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং, ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং। ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share