Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

আমার ফ্লপ সিনেমার সংখ্যা বেশি: যিশু সেনগুপ্ত

নিজেকে আর সব নায়কের মতো করে রং চটিয়ে ভাবছেন না যিশু সেনগুপ্ত। এমনকি নিজেকে স্টার ভাবতেও নারাজ তিনি। সুপারস্টার তো নিজেকে কস্মিনকালেও মনে করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একজন অভিনেতা। সে ভালো অভিনেতা হতে পারি, খারাপ অভিনেতা হতে পারি, কিন্তু একজন অভিনেতা। স্টার নই। বিশেষ করে অন্য ইন্ডাস্ট্রিতে। নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হয়, লড়াই করতে হয়। কিছুই সহজে হয় না। অনেকে ভাবেন আমার কাজটা সহজ। সেটা নয়। খেটে আগে ওই জায়গাটা তৈরি করতে হয়।

এর পর যিশু জানান, আগে অনেক কিছু না ভেবেই কাজ করতেন। সব ছবি করতেন। কোন ছবি চলবে, কোনটা চলবে না এসব ভাবেন নি। কিন্তু এখন গল্প শুনে ঠিক করেন, গল্প ভালো লাগলে সেই কাজ করেন। নাহলে না।

বরবাদ সিনেমার টিজারে শাকিব খান, আছেন যীশু ও | ছবি: ফেসবুক

তার কথায়, আজ অবধি স্ট্র্যাটেজি করতে পারিনি। আগে প্লেটে যা আসত সব খেতাম। এখন এটা খাব এটা খাব না বলি। আগে তার জন্য বদহজম হতো। কিন্তু তাই বলে যে ছবিগুলো চলেনি সেগুলো আমার ছবি নয়, এটা মানি না। আমি আজ যে জায়গায় গেছি সেটার জন্য ওই ছবিগুলোরও অবদান আছে। আমার হিটের থেকে ফ্লপের সংখ্যা বেশি। তবে আমি মনের কথা শুনি। মন কিছু করতে বললে করি।

উল্লেখ্য, যিশু সেনগুপ্তকে সর্বশেষ দেখা গেছে ‘খাদান’ সিনেমাতে। আগামীতে তাকে দেখা যাবে ‘বরবাদ’ সিনেমাতে শাকিব খানের সাথে। এর পর শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতেও থাকছেন এই টালিউড অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share