Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আবার একসাথে পরম- ঋতু 

ঋতুপর্ণা সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায় । ছবি: গুগল

আরজি কর কাণ্ডে দুইজনের অবস্থান দৃশ্যত দৃইদিকে থাকলেও সিনেমাতে একসঙ্গে কাজ শুরু করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

তবে দুইজন থাকবেন দুইভাবে। শোনা যাচ্ছে পরমব্রতের পরিচালনায় অভিনয় করবেন ঋতুপর্ণা। এর আগে রঞ্জন ঘোষের ‘মহিষাসুরমর্দ্দিনী’ সিনেমায় দুইজনকে একসাথে রুপালি পর্দায় দেখা গেছে।

বর্তমানে ‘পর্ণশবরীর শাপ ২’ ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত আছেন পরম। ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এর প্রথম কিস্তি মুক্তি পাওয়ার পর দর্শপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে বেশ সরব এই অভিনেতা। তাকে দেখা গেছে প্রতিবাদী মিছিল ও সমাবেশে।

একই ঘটনায় ঋতুপর্ণার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। মোটেও স্বাভাবিক নেওয়া হয়নি তার ‘ধরি মাছ – না ছুঁই পানি’ অবস্থান। তবে ব্যক্তিগত মতামত ও পেশাগত অবস্থান আলাদা রেখে তারা এক হচ্ছেন বলে জানা গেছে প্রযোজক সূত্রে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় প্রযোজক প্রদীপ চুড়িওয়াল ও পবন কানোরিয়ার সঙ্গে ঋতুপর্ণা-পরমব্রতকে এক সঙ্গে। এরপরেই পরমের নির্দেশনায় ঋতুপর্ণা কাজ করছেন বলে বাতাসে খবর উড়ে বেড়াচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share