Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২২, ২০২৬

আজ ভারতকে কী উপহার দেবেন সালমান মুক্তাদির?

ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির | ছবি: ফেসবুক

বাংলাদেশে সংগঠিত ভয়াবহ বন্যায় দেশে ভারতবিরোধী স্লোগান উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জড়ো হয়ে আকস্মিক বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতকেই দায়ী করছে। এমন অবস্থায় মাঝরাতে হঠাৎ এক রহস্যময় পোষ্ট করে বসলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির।

ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে তারকা, কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়ে ২২ আগস্ট, দিবাগত রাত তিনটায় ভারত সম্পর্কিত এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হন সালমান। যেখানে তিনি লেখেন, ‘আজকে (২২ আগস্ট) ঠিক দুপুর দুইটায় লাইভে এসে ভারতকে একটা গিফট দিব। পুরো বাংলাদেশের সাহায্য লাগবে। জামাই আদর দিব আমরা।’   

মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সালমান মুক্তাদিরের সেই স্ট্যাটাস। মাত্র ৮ ঘণ্টায় ২ লাখ প্রতিক্রিয়া জানায় ভক্তরা। ১৮ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে কমেন্টবক্সে। যার অধিকাংশই ছিল, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দায়ী করে। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী দেশটির অপতথ্য প্রচারের প্রতিবাদও জানাতে দেখা গেছে নেটিজেনদের।

তবে সবাই আপাতত অপেক্ষা করছেন সালমান মুক্তাদির ভারতের জন্য কী উপহার নিয়ে হাজির হন সেটা দেখার অপেক্ষায়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী-সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছেন সালমান মুক্তাদির। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন তিনি। এবার ভারতের বিরুদ্ধেও আওয়াজ তুললেন এই অভিনেতা।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি শুক্রবার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে আপাতত আর কোনো বাধা নেই। কন্ট্রাক্ট…
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল
0
Share