Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আগামী ঈদে আসছে ‘ইনসাফ ২’

গেল ঈদে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’। ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম। ক্যামিও চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরীও। ‘ইনসাফ’ -এ নির্মাতা সম্ভাবনা দেখিয়েছিলেন সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসবে। সেই কিস্তিতে চঞ্চলের চরিত্রটি হবে আরো ব্যাপক।

শনিবার ২১ শে জুন সঞ্জয় জানালেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে ‘ইনসাফ ২’-এর। এখন চলছে পাণ্ডুলিপি লেখার কাজ। আগেরটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার।

প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। এখনই সঞ্জয় তার নাম প্রকাশ্যে আনতে চান না।
সঞ্জয় বলেন, “এবারের গল্পটি আরো বড় পরিসরে হবে। ২০ টাকার ডাক্তার শমশের তথা মোশাররফ করিম ভাইয়ের চরিত্রটি ‘ইনসাফ’-এর প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।”

প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও আগামী বছর কোরবানির ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান সঞ্জয়।
তিনি বলেন, ‘এবারের পর্বের বাজেট আরো বেশি। ফলে ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজসংকেত দিয়েছে আগেই। আমিও কাজ শুরু করেছি। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব। প্রথম পর্ব যেভাবে দর্শক গ্রহণ করেছে, আশা করছি, পরের পর্বও সবার ভালো লাগবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share