Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আইসিইউতে পরীমণির মেয়ে

আইসিইউতে পরীমণির মেয়ে
porimoni

আইসিইউতে পরীমণির মেয়ে : সর্বশেষ অবস্থা

আইসিইউতে পরীমণির মেয়ে । হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভক্তরা উদ্বিগ্ন, সবাই দ্রুত আরোগ্য কামনা করছেন। একইসঙ্গে তার ছেলে পূণ্যসহ পরীমণি নিজেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

এ অভিনেত্রী মেয়ের অসুস্থতার ব্যাপারে ফেসবুকে লেখেন, ‘আমার মেয়ে আইসিইউতে। আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট। আল্লাহ।’

এর আগে ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। শারীরিকভাবে অসুস্থা থাকায় ছেলেসহ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ছেলেরও জ্বর।

আইসিইউতে পরীমণির মেয়ে

পরীমণির তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। এ তথ্য জানিয়ে তার ঘনিষ্ঠজন জানান, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে এখনো প্রচণ্ড জ্বর আছে। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরও ব্যথা। চিকিৎসকরা কয়েক দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় ছেলে পূণ্যর। ছেলের জন্মের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এরপর নিজেকে ফিট করে ফের ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে পূণ্য আর কাজ নিয়েই ব্যস্ততা ছিল তার। এরইমধ্যে ২০২৪ সালের মে মাসে জানান, কয়েক মাস আগে একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন তিনি। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বেশ ঘটা করেই মেয়ের মা হওয়ার খবর জানিয়েছিলেন পরি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share