Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

আইপিএলের মাঠেও ‘কিং মালিক’ শাহরুখ

আইপিএলের মাঠেও ‘কিং মালিক’ শাহরুখ | ছবি: গুগল

পর্দায় সুসময় এলো ২০২৩ সালে, আর মাঠে কিং বেশে শাহরুখ খান রাজত্ব পেলেন আইপিএল টুর্নামেন্টে। এলেন, খেললেন আর জিতলেন একদম। তবে অন্যান্য মালিকের তুলনায় নিজের বিনয় দিয়ে গোটা আইপিএলের ভক্ত – ফলোয়ারের মনও জয় করে নিলেন। খেলোয়ারদের তো বটেই।

এবার আইপিএলে রোহিত শর্মার সাথে মুম্বাই ইন্ডিয়ানস দলের মালিকের মান অভিমান তো চলছিলই। পাঁচবারের চ্যাম্পিয়নকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে আনা। মাঠে অযাচিত আচরণ- আরও কত কী! লক্ষ্ণৌ দলের মালিক কে এল রাহুলের সাথে তো মাঠেই চোখ রাঙানি দেখান। সুনীল শেঠির জামাতা রাহুল আবেগ ধরে রাখতে পারেননি।

অপরদিকে শাহরুখ খান! এবারের মেন্টর গৌতম গম্ভীর জানান, আগের সাত বছরের ক্যাপ্টেনসির আমলে সাত মিনিটও দল নিয়ে কথা বলেননি শাহরুখ। শাহরুখ বলেন, ‘ক্রিকেট যে খেলে সেই বুঝবে কি করতে কবে। এখানে আমার বলার কিছু নেই।’

শাহরুখ খানের সাথে কেকেআর সংশ্লিষ্টরা । ছবি: গুগল

কেবল উৎসাহ দিয়ে গেছেন। দল হারলেও প্রত্যেককে বুকে জড়িয়েছেন।

এবারও শাহরুখ খানসহ কলকাতা নাইট রাইডার্সের সকল মালিক, মেন্টর গৌতম গম্ভীর, কোচ- সবাই চেয়েছেন শুধু খেলার মাঠে খেলাটাকে উপভোগ করতে।
এমনকি ম্যাচের ফাঁকেও স্টুডিওতে উপস্থিত অনেকেই বলেন, যত ব্যবসাই জড়িত থাকুক না কেন, দিন শেষে একজন খেলোয়ার চান প্রাপ্য সম্মান।
লক্ষ্ণৌ বা মুম্বাই দলে সেটা দেখা যায়নি, কিন্তু কেকেআর সেই সম্মান প্রদর্শনের পথ থেকে কখনো ফিরে আসেনি।

বলা যেতে পারে, শুধু রূপালি পর্দাতেই নয়, মাঠেও উপস্থিত কোটি কেটি মানুষের হৃদমাজারে শততে শত পেয়েছেন কিং খান শাহরুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share