Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ নায়িকার লাশ উদ্ধার

নিজ বাড়ি থেকে কোরিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের লাশ উদ্ধার করা হয়েছে । বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে কোরিয়ান পুলিশ। মৃতুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

পূর্ব সিউলের সিওংসু-ডং-এর বাড়িতে গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। জানা গেছে, অভিনেত্রীর এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার। কিন্তু কথা অনুযায়ী দেখা করতে না পারায় যোগাযোগের চেষ্টা করলে তাতে ব্যর্থ হন ওই বন্ধু। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।

এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা খুঁজে পাইনি। তবে তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ (২০০৯) সিনেমার পোস্টার

এর আগে ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন অভিনেত্রী কিম সে-রন। ওই সময় রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দিয়েছিলেন তিনি। এ কারণে তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

কিম সে-রনের ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র নয় বছর বয়সে। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ (২০০৯) এবং ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০) এর মতো সিনেমায় অভিনয় করে অনেক জনপ্রিয়তা পান অভিনেত্রী। ২০১৬ সালে যখন তিনি ‘সিক্রেট হিলার’ -এ তার প্রথম প্রাপ্তবয়স্ক প্রধান চরিত্রে অভিনয় করেন এবং ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০২০ সালে ওয়াইজি ত্যাগ করার পর, তিনি কিম সু-হিউন এবং সিও ইয়ে-জির মতো তারকাদের সঙ্গে গোল্ড মেডেলিস্টে যোগ দেন।

২০২১ সালে, তিনি ‘দ্য গ্রেট শামান গা ডু শিম’ ওয়েব সিরিজের নেতৃত্ব দেন এবং পরে এসবিএস নাটক ‘ট্রলি’তে হাজির হন।

২০২৪ সালের এপ্রিলে, তিনি থিয়েটারের মাধ্যমে ফের নতুন করে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু চলমান বিতর্ক এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে তা প্রত্যাহার করে নেন। বছরের শেষের দিকে নভেম্বরে রিপোর্টে বলা হয়েছিল যে তিনি ‘গিটার ম্যান’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এরপর আর কোনও আপডেট পাওয়া যায়নি।  আর অবিশেষে পাওয়া গেলো তার মৃত লাশ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share