Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

‘অ্যানিম্যাল’ সিনেমার স্পেশাল কাট বুর্জ খলিফায়

রণবীর কাপুর । ছবি: সংগৃহীত

১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যানিম্যাল’ সিনেমা নিয়ে চলছে দুর্দান্ত প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে দুবাইয়ের বুর্জ খলিফায় সিনেমাটির প্রচার করতে দেখা গেছে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কলাকুশলীদের।

ভারতীয় গণমাধ্যমের সূত্রানুসারে, ‘অ্যানিম্যাল’ সিনেমার ৬০ সেকেন্ডের একটি ক্লিপ প্রদর্শিত হয়েছে বুর্জ খলিফার দেয়ালে। এই প্রদর্শনীর সময় সেখানেই উপস্থিত ছিলেন সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা রণবীর কাপুর। এছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির আরেক অভিনয়শিল্পী ববি দেওলসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন।

৬০ সেকেন্ডের ক্লিপ প্রদর্শনীর সময় ভক্তদের একটি বিশাল ভিড় উল্লাস করে জড়ো হয়েছিলেন সেখানে। এমন প্রতিক্রিয়া দেখে বেশ আনন্দিত দেখা যায় রণবীরকে। প্রদর্শনীটির একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য যে, ‘অ্যানিমেল’ সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে প্রথমবারের মত দক্ষিনী তারকা রাশমিকা মান্দানার সাথে জুটি বেঁধেছেন বলিউডের রণবীর। এই জুটি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও ববি দেওলসহ আরও অনেকে। পিতা-পুত্রের জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে এই ছবিতে। যেখানে পিতা চরিত্রে আছেন অনিল এবং তার পুত্রের চরিত্রে দেখা যাবে রণবীরকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share