Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

‘অ্যানিমেল’ নায়িকা তৃপ্তি জুটি বাঁধছেন প্রভাসের সঙ্গে

তৃপ্তি দিমরি ও প্রভাস । ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এই সিনেমার সাফল্যের জোয়ারের মাঝেই অভিনেত্রীর নতুন সিনেমার খবর পাওয়া গেলো। রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের পর তৃপ্তি এবার অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা প্রভাসের সাথে।

সংশ্লিষ্ট গণমাধ্যমের তথ্যানুযায়ী, ‘জোয়া’ চরিত্রের জন্য খ্যাত এই অভিনেত্রীর নতুন সিনেমার নাম হতে যাচ্ছে ‘স্পিরিট’। সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তৃপ্তিকে। প্রভাসের সঙ্গে এই সিনেমাটির বাজেট হতে যাচ্ছে ‘অ্যানিমেল’ সিনেমার দ্বিগুণ। অর্থাৎ, যেখানে ‘অ্যানিমেল’-এর বাজেট ছিল ২০০ কোটি রুপি, সেখানে ‘স্পিরিট’ সিনেমার বাজেট হবে ৪০০ কোটি রুপি!

জানা গেছে, তৃপ্তির বিগ বাজেটের এই সিনেমায় দেখা যাবে একজন গ্যাং লিডারকে। এই গ্যাং লিডার তার মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য লড়াই করবে অপরাধী চক্রের সঙ্গে। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। সিনেমায় প্রভাস-তৃপ্তি ছাড়াও আরও অভিনয় করবেন অনন্ত নাগ, ত্রিশা কৃষ্ণানের মতো অভিনয়শিল্পীরা।

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির আগে তেমন জনপ্রিয় ছিলেন না তৃপ্তি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা আগে ছিল ৬ লাখের মত। কিন্তু ‘অ্যানিমেল’ মুক্তির পর এই ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ মিলিয়নেরও বেশি। ভক্তদের সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন কাজের জন্যও বেশ প্রস্তাব পাচ্ছেন এই নায়িকা। সব মিলিয়ে বলা যায় তৃপ্তি বর্তমানে আছেন ‘ক্লাউড নাইনে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share