Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

অর্থহীন ছাড়লেন গিটারিস্ট মহান ফাহিম

গিটারিস্ট মহান ফাহিম | ছবি: ফেসবুক

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর সঙ্গে আট বছরের পথচলার ইতি টানলেন গিটারিস্ট মহান ফাহিম। গেল ২৯ সেপ্টেম্বর অর্থহীন ব্যান্ড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন গিটারিস্ট মহান নিজেই।

রবিবার, নিজের ফেসবুক পোস্টে মহান ফাহিম লেখেন, ‘গত এপ্রিলে আমার সার্ভিকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করেছে। যার কারণে বাঁ হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করা শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছে। যে কারণে এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তবে অর্থহীন ছাড়লেও সংগীত ছাড়ছেন না মহান ফাহিম। তার ভাষ্যে, ‘আমি বসে গিটার বাজাতে পারব, তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইনস্ট্রুমেন্টাল রিলিজ করব। অতএব মিউজিক থেকে সরে যাবার কোনো কারণ নেই।’

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর শেষবারের মত অর্থহীনের সাথে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে গিটার বাজিয়েছেন মহান। বিদায়ের মুহূর্তে অর্থহীন ব্যান্ডের ব্যবস্থাপক টিটো (এহসানুল হক), শব্দ প্রকৌশলী মিঠুসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মহান।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেলবোর্নে ‘লিগ্যাসি ট্যুর’-এ মঞ্চ মাতাবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ এক…
রুনা লায়লা

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ বাবা ও সন্তানের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক…
বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়

দ্রৌপদী মুর্মুর জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ঘোষণা আমির খানের

রাষ্ট্রপতির জীবন নিয়ে তথ্যচিত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এর জীবন, সংগ্রাম এবং অনন্য উত্থানের গল্প এবার…
দ্রৌপদী মুর্মুর ও আমির খান
0
Share