Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

অমিতাভ বচ্চনের সাথে নিজেকে তুলনা করলেন কঙ্গনা রনৌত

অমিতাভ বচ্চন ও কঙ্গনা রনৌত । ছবি: ফেসবুক

ঠোঁটকাটা স্বভাবের কারণে সচরাচরই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রনৌত। যিনি বর্তমানে লোকসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আর এই প্রচারণা করতে গিয়েই আবারও সমালোচিত হলেন তিনি।

মূলত হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন কঙ্গনা। প্রচারণার কাজে সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে নিজেকে বলিউডের আইকন অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেন অভিনেত্রী।

কঙ্গনা রনৌত | ছবি: ফেসবুক 

কঙ্গনা তার বক্তব্যে বলেছিলেন, ‘সারাদেশ অবাক। আমি রাজস্থান, পশ্চিমবঙ্গ, দিল্লি বা মণিপুর যাই না কেন, মনে হয় অনেক ভালোবাসা ও শ্রদ্ধা পাচ্ছি। আত্মবিশ্বাসের সঙ্গে আমি বলতে পারি যে, অমিতাভ বচ্চনের পর ইন্ডাস্ট্রিতে কেউ যদি এমন ভালোবাসা ও সম্মান পেয়ে থাকে, তবে সেটি আমিই।’

মুহূর্তের মাঝেই কঙ্গনার বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই নেটিজেনদের কটাক্ষের শি’কার হচ্ছেন অভিনেত্রী।

নেটিজেনদের ভাষ্যমতে, বক্স অফিসে ব্যর্থতার পরও বলিউডের বিগ বি’র মত একজন আইকনিক ব্যক্তির সঙ্গে তুলনা করা ঠিক হয়নি তার। কঙ্গনার সবশেষ সিনেমা হিট হয়েছিল ২০১৫ সালে, তারপর ১৫টি ফ্লপ সিনেমা দিয়েছেন তিনি। এতগুলো ফ্লপ সিনেমার পরও কি করে তিনি আবার নিজেকে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করছেন!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ
0
Share