Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে মামলা

অভিষেক-ঐশ্বরিয়া নিয়ে নানা কল্পকাহিনীর পর এবার বচ্চন পরিবারে আরেক আলোচনার সুত্রপাত। অমিতাভ বচ্চনের জামাতা নিখিল নন্দার বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। নিখিল নন্দা অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের স্বামী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় নিখিল নন্দার নামে এই মামলা হয়েছে। কৃষিযন্ত্র নির্মাণ সংস্থা এসকোর্টস কুবোটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিখিল নন্দার বিরুদ্ধে জিতেন্দ্র সিং নামে এক ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে।

আদালতের আদেশের ভিত্তিতে নিখিল নন্দা ও এসকোর্টস কুবোটার অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জিতেন্দ্র সিংহের ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী বলা হয়েছে, দাতাগঞ্জে ট্র্যাক্টর ডিলার হিসেবে কাজ করা জিতেন্দ্রকে সেল টার্গেট, অর্থাৎ বিক্রয়ের লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন নিখিল নন্দা ও তার সংস্থার অন্যান্য কর্মীরা। সিংকে তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার হুমকি দেন তারা। এমনকি সম্পত্তি নিলামে তোলার কথাও বলেন। এমন চাপে জিতেন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার পরিবারের সঙ্গে হয়রানির বিষয়টি আলোচনা করেন। গত ২১ নভেম্বর কর্মকর্তারা আবার জিতেন্দ্রর ডিলারশিপ কেন্দ্র পরিদর্শন করেন। তার পরদিনই জিতেন্দ্র আত্মহত্যা করেন বলে তার ভাই অভিযোগ করেন।

জিতেন্দ্রর ভাই আরও দাবি করেন, অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।এই অভিযোগের বিষয়ে নন্দা ও বচ্চন পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। নিখিল নন্দা অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের স্বামী। ১৯৯৭ সালে শ্বেতার সঙ্গে বিয়ে হয় নিখিলের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share